শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৪-০১-২০২৬ ০৭:১৭ পূর্বাহ্ন |
যান্ত্রিক ত্রুটির কারণে চাঁদপুর বড় স্টেশন থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি। শনিবার ভোর সাড়ে ৫টা থেকে চাঁদপুর বড় স্টেশনসহ বিভিন্ন রেল স্টেশনে পাঁচ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন। এদিকে চট্টগ্রাম থেকে বিকল্প ট্রেনের ইঞ্জিন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর প্লাটফর্ম স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার।তিনি জানান, ভোর থেকে বড় স্টেশনে দুই শতাধিক যাত্রী বিপাকে পড়েছেন। বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে টিকিট ফেরতে ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চাঁদপুর-লাকসাম রেলপথের কালীবাড়ি, শাহতলী, হাজীগঞ্জ, মেহার ও চিতোষী রেল স্টেশনে চট্টগ্রামগামী যাত্রীরা দুর্ভোগ পড়েন।চাঁদপুর কালীবাড়ী রেল স্টেশনের গেইটম্যান হানিফ বলেন, ভোর থেকে প্রায় ৬ ঘণ্টা বসে আছি। ট্রেনটি এখনও ছাড়েনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া