শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৪-০১-২০২৬ ০৭:০১ অপরাহ্ন |
শ্রী শ্রী সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর আশীর্বাদে স্বরবীণা সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায়: স্বরবীণা সংঘের ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নিজস্ব উদ্যোগে প্রতিভাবান ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও এ মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল:- জেলা বিএনপির, সভাপতি- শেখ ফরিদ আহমেদ মানিক। তবে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমে ব্যস্ত থাকায়, তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে মোবাইল ফোনের মাধ্যমে তিনি, আয়োজকবৃন্দকে সাধুবাদ জানান এবং স্বরবীণা সংঘের এই শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- চিকিৎসক, ডাঃ প্রণব কুমার রায় চৌধুরী এবং পৌর পূজা উদযাপন পরিষদের, মহিলা সম্পাদিকা- মাধুরী সাহা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন: শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্বরবীণা সংঘের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া