শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০১-২০২৬ ০৩:৩০ অপরাহ্ন |
রোববার (২৫ জানুয়ারি) চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চাঁদপুর সদর পৌরসভার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজি।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিতভাবে কাজ করলে চাঁদপুর-৩ আসনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় পার্টির এই সমর্থনের ফলে চাঁদপুর-৩ আসনের নির্বাচনি সমীকরণে নতুন হিসাব যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো ও আগ্রহব্যঞ্জক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় পার্টির এই সমর্থন পজিটিভ। এতে আমরা ভোট বেশি পাবো। আমরা সবাই মিলে যেন চাঁদপুর গড়তে পারি, এর জন্য সবার সহযোগিতা দরকার। তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হবে এই জন্যই অনেক দল আমাদের সমর্থন জানাবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া