চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটযুদ্ধে ৬ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতে
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৫ পূর্বাহ্ন

  

চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটযুদ্ধে ৬ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতে

অনলাইন ডেস্ক
২৬-০১-২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটযুদ্ধে ৬ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতীক বরাদ্দের পরপর নির্বাচনী মাঠের ভোট যুদ্ধে নেমে পড়েছেন ৬জন প্রার্থী। কচুয়ার এ আসনটি ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৫ শ’৮০ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১০ টি, তন্মোধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ১১ টি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিষয়ে নিয়মিত আমাদের অভিযান অব্যহত রয়েছে।এ আসনটিতে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। আসনটিতে জয়লাভ করতে মরিয়া বিএনপির প্রার্থী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ অন্যান্য দলের প্রার্থীরা। যদিও এ আসনে বিগত ১৯৯৬ সাল এবং ২০০১ সালের নির্বাচনে দুই বার বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার এ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে দু’জন রয়েছেন। একজন হলেন বিএনপির প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
অপরজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

প্রার্থীরা বিভিন্ন পথসভা ও মিছিলের মাধ্যমে গণসংযোগ করছেন। বিএনপির মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পূর্বের ন্যায় কচুয়ার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। আমি নির্বাচিত হলে কচুয়া থাকবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও চাঁদাবাজ মুক্ত।

অন্যদিকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। যদি জনগণ আমাদের ওপরে আস্থা রাখে, আমরা পরিবর্তনের রাজনীতি দেখাব।

এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিব খান, গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতী প্রতীক নিয়ে মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. আজাদ নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।


অনলাইন ডেস্ক ২৬-০১-২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া