নয় দফা সুপারিশ বাস্তবায়নের দাবীতে চাঁদপুরে টিআইবির মানববন্ধন
১৮ জুন, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

  

নয় দফা সুপারিশ বাস্তবায়নের দাবীতে চাঁদপুরে টিআইবির মানববন্ধন

অনলাইন ডেস্ক
২৬-০১-২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
নয় দফা সুপারিশ বাস্তবায়নের দাবীতে চাঁদপুরে টিআইবির মানববন্ধন

ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবসে টিআইবির নয় দফা সুপারিশ বাস্তবায়নের দাবীতে চাঁদপুরে মানববন্ধন করেছে টিআইবি।

সোমবার সকালে শহরের চিত্রলেখার মোড়ে জেলা টিআইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জীবাশ্ম জ্বালানীকে না বলুন এবং টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন বাস্তবায়নের দাবী জানানো হয়।

এসময় বক্তরা বলেন, জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রুপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনায় রাখার আহবান জানান তারা।এসময় মানববন্ধনে অংশ নেয় জেলা টিআইবির সাবেক সভাপতি কাজী শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


অনলাইন ডেস্ক ২৬-০১-২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 60 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া