শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৬-০১-২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন |
মানুষ নানাভাবে সুস্থ থাকতে চায়। সকাল বা বিকেলে খোলা হাওয়ায় একটু হাঁটা, জিমে যাওয়া। এসবের মধ্য দিয়ে ওজন যেন বেড়ে না যায় সে চেষ্টা করতে দেখা যায় নাগরিকদের। এর পাশাপাশি, আজকাল ‘সুস্থ জীবন’ মানে যোগব্যায়াম (ইয়োগা)। ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে কারও সূর্যনমস্কার, কারও ধ্যানমগ্ন ভঙ্গি। ইয়োগা আপনার ওজন কমাবে না, কিন্তু শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জন্য এইটাই ভারসাম্যের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন থেকে যায়— সত্যিই কি নিজ ঘরে যোগব্যায়াম এত সহজ? নাকি এটি আসলে বাড়তি ঝামেলার আরেক নাম?ঝামেলা বলার কারণ, অনেকে শুরু করেন উৎসাহ নিয়ে, কিন্তু কয়েকদিন পরই থেমে যান। নিয়মিত সময় বের করা, জায়গা ঠিক রাখা, আর মানসিকভাবে প্রস্তুত থাকা— এই তিনটিই বড় চ্যালেঞ্জ। শহুরে জীবনের ব্যস্ত রুটিনে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ম্যাটে বসা অনেকের জন্যই একরকম যুদ্ধ। বাস্তবতা হলো, শহুরে ব্যস্ত জীবনে প্রতিদিন নির্দিষ্ট সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। অফিস, পরিবার, যাতায়াত— সব মিলিয়ে অনেকের মনে হয়, ইয়োগা মানেই অতিরিক্ত চাপ।তবে এখানে আরেকটা আলোচনা আছে। বিশেষজ্ঞরা বলেন, যোগব্যায়ামকে ‘বাড়তি ঝামেলা’ মনে হওয়ার মূল কারণ হলো ভুল প্রত্যাশা। যোগ মানে কেবল শরীরচর্চা নয়— এটি মনো-সংযম ও ধৈর্যের চর্চা। তাই কেউ যদি মনে করেন এর মাধ্যমে ওজন কমে যাবে, দ্রুত ফল পাওয়া যাবে তাহলে হতাশা আসবেই। সুতরাং, যোগব্যায়াম ঝামেলা নয়— বরং ব্যস্ত জীবনে নিজেকে খুঁজে পাওয়ার এক শান্ত পথ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া