রমজানে অতিরিক্ত লাভ নয়, নৈতিক ব্যবসার আহ্বান- ডিসি মো. নাজমুল ইসলাম সরকারের
২৫ মে, ২০২৬ ০৪:৫৯ পূর্বাহ্ন

  

রমজানে অতিরিক্ত লাভ নয়, নৈতিক ব্যবসার আহ্বান- ডিসি মো. নাজমুল ইসলাম সরকারের

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৭-০১-২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন
রমজানে অতিরিক্ত লাভ নয়, নৈতিক ব্যবসার আহ্বান- ডিসি মো. নাজমুল ইসলাম সরকারের
ক্যাব ও চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের মতবিনিময় সভা

রমজানে অতিরিক্ত লাভ নয়, নৈতিক ব্যবসার আহ্বান ডিসি মো. নাজমুল ইসলাম সরকারের

চাঁদপুর জেলা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে শহরের বিপণিবাগ বাজারে সর্বস্তরের ব্যবসায়ী এবং বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, চাঁদপুর মোঃ নাজমুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, সবার আগে নিজের নৈতিক চরিত্রকে ঠিক করতে হবে। ধরে নিলাম গত ১০ বছরে আপনারা কোটি কোটি টাকার ব্যবসা করেছেন—মাহে রমজানের মাসটাতে না হয় এবার লস দেন। দুই টাকা ব্যবসা না করেও যে তৃপ্তি পাওয়া যায়, তা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যখন ভালো কাজ করবেন, দেখবেন তখন হারানোর কিছু থাকবে না। এর সঠিক প্রতিদান আপনি নিজেই পেয়ে যাবেন।

তিনি বলেন, আমি আসন্ন নির্বাচনে স্পষ্টভাবে বলে দিয়েছি—আচরণবিধি ও বাংলাদেশ সরকারের আইনের কোনো ব্যত্যয় ঘটলে ডিসি বা নির্বাচন কমিশন হিসেবে সেটিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি চাইলে আপনাদের ডেকে নিতে পারতাম, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি শুনতে এবং বলতে। কারণ পরে যদি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে হয়, তখন যেন কেউ বলতে না পারে যে আগে বলা হয়নি। ম্যাজিস্ট্রেট জরিমানার জন্য প্রস্তুত নন, তবে ব্যত্যয় ঘটলে তখন জরিমানা করা হবে। দোয়া করবেন, যেন আপনাদের জরিমানা করতে না হয়।

ডিসি আরও বলেন, মাহে রমজানের আদর্শ বুকে ধারণ করে যে মুসলমান, যে রমজানের তাকওয়া বোঝে—সে যদি সারাবছর ৯০ টাকা লাভ করে, তাহলে এক মাসে ৪৫ টাকা লস দিতে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। অনুরোধ করছি, সারাবছর লাভ করলেও এই মাসটাতে অন্তত নিজের আত্মতৃপ্তির জন্য হলেও অতিরিক্ত লাভ না করে সুন্দরভাবে ব্যবসা করবেন।

তিনি বলেন, চাঁদপুরের ডিসি হিসেবে আমার জন্য যে খাওয়া রাখবেন না, সেই খাওয়া যেন আমার রিকশাচালক কিংবা দিনমজুর ভাইয়ের জন্য রাখেন। আপনি যদি ছাড় দেন, তার বিনিময়ে যে রহমত পাবেন, তা হয়তো সারাবছরেও পাবেন না।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশীদ পাটোয়ারী, সহ-সভাপতি মনিরুল ইসলাম, বেকারী মালিক সমিতির সভাপতি এস এম জয়নাল আবেদীন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, ঔষধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সুভাষ সাহা, মসলা ব্যবসায়ী লিটন রায়, চিড়া-মুড়ি ব্যবসায়ী শহীদ লস্কর, চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন খান, এলপি গ্যাস ব্যবসায়ী বরকত উল্যা শেখ এবং বিপণিবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল মাঝি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এম এম রেজাউল ইসলাম, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম নজরুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, জেলা ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্যা খান, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আসমা, দপ্তর সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন মন্টু, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মারুফ হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি লিমন, মীর শপিং মার্কেটের ব্যবসায়ীগণ, রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মাইনু, টিটু ঘোষ, বেকারী মালিক সমিতির সহ-সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মোঃ আলী, নূর হোসেন (মধু ফুড) ও আরিফ আহমেদ।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। এসময় সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-০১-২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 48 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া