শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-০১-২০২৬ ১০:১৩ অপরাহ্ন |
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ওয়ান টু নাইনটি নাইন ও হকার্স মার্কেটের সম্মুখে অবস্থিত মিম বনফুলে কুমিল্লা বিএসটিআই অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় ও আরোপ করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি)জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে কুমিল্লা বিএসটিআই এর উপ পরিচালক ( রসায়ন) ও অফিস প্রধান- পরিতোষ চন্দ তালুকদার, মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় আবুল কালামের ওয়ান টু নাইনটি নাইন শো রুমে অভিযান পরিচালনা করলে তিনি অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ও ক্রয় রশিদ তাৎক্ষনিক দেখাতে না পারা এবং মিম বনফুলে একাধিক অনিয়মের অভিযোগে এই দু প্রতিষ্ঠানে জরিমানা করেন।
২০১৮ সালের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এর ৩১ ও ২৭ ধারায় এই মিম বনফুলকে জরিমানা করা হয় ।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও একাধিক অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। অভিযান চলাকালে মিম বনফুলের মালিক বাদশা আলমগীর সাংবাদিকদের সাথেও বিরুপ আচরন করেন। তার প্রতিষ্ঠানে এর পূর্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিকবার অভিযান পরিচালনা করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া