বৃহস্পতিবার কচুয়ায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
০১ জুন, ২০২৬ ০১:৫২ পূর্বাহ্ন

  

বৃহস্পতিবার কচুয়ায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
২৯-০১-২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার কচুয়ায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) গৌরীপুর আঞ্চলিক কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলার সব এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মেরামত কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়সীমার মধ্যে উল্লিখিত চার উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


অনলাইন ডেস্ক ২৯-০১-২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 83 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া