শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০১-২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন |
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ও নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া