উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
০৫ জুলাই, ২০২৬ ০৪:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৯-০১-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুর শহরের খ্যাতিমান শিশু বিদ্যাপীঠ উদয়ন শিশু বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলাদ ও দোয়া সম্পন্ন হয়।

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের মাঝে যে আলো ও সম্ভাবনা রয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই আলো দেশ ও জাতির কল্যাণে প্রজ্জ্বলিত করতে হবে। তিনি আরও বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি ও নৈতিকতা জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করতে হবে। ছোটবেলা থেকেই সততা ও মানবিক মূল্যবোধ চর্চা করলে ভবিষ্যতে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ পাঠ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৯-০১-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া