শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০১-২০২৬ ০৯:৪২ অপরাহ্ন |
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন তালুকদার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ওই টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ অ্যাডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল। এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতার জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া