তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০১-০২-২০২৬ ০৯:১১ অপরাহ্ন
তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর
ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। এসময়ে তাঁর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী মোঃ আবু তাহেরসহ দলীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ গ্রহণ করেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা -১৭ আসনের অর্ন্তভুক্ত গুলশান-১ ও গুলশান নিকেতন এলাকায় তিনি এই নির্বাচনীয় প্রচারণা চালান। এ সময়ে এলাকার বিভিন্ন সড়ক, মার্কেট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। নির্বাচনী প্রচারণাকালে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানাই। প্রচারণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আজমিরী বেগম সন্ধ্যা, এনডিপির তথ্য বিষয়ক সম্পাদক এম এন শাকিব, বিএনপি নেতা স্বপন, জাহিদুল ইসলাম, সোহেল পাটওয়ারী প্রমুখ।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০১-০২-২০২৬ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 59 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া