বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না : লায়ন হারুন কন্যা
১৮ এপ্রিল, ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন

  

বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না : লায়ন হারুন কন্যা

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০১-০২-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না : লায়ন হারুন কন্যা
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তার মেয়ে ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত এসব পথসভায় তিনি বরেন, আমি আজ আমার বাবা আপনাদের এলাকার সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে কথা বলতে এসেছি। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। যেমনটি আমার বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।, তাই আমরা ওই পথে যাবো না। আমি বলবো প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনো ভালো কিছু অর্জন হয় না। দুই উপায়ে বড়ো হওয়া যায়, একটি হলো আপনার পাশের কাউকে ছোট করে এবং দ্বিতীয়টি নিজের কর্মের গুণে বড়ো হওয়া। আমরা সকলে দ্বিতীয়টির মাধ্যমে এগুতো চাই। আমাদের উদ্দেশ্য সহজ এবং লক্ষ্য একটাই। তাহলো ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক, শহীদ জিয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক এবং আমার বাবা লায়ন হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করা। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, প্রবাসী বিএনপি নেতা জহির খান, বোরহান উদ্দিন সেলিম, মহিলা নেত্রী শারমিন করিম ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া ।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০১-০২-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 52 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া