নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের চাঁদপুর জেলা পরিদর্শন
২০ মে, ২০২৬ ০১:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের চাঁদপুর জেলা পরিদর্শন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০২-২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের চাঁদপুর জেলা পরিদর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও সরেজমিনে পরিদর্শনের জন্য এবং মোতায়েনরত সামরিক সদস্যবৃন্দ ও অসামরিক প্রশাসনের সাথে সমন্বিতভাবে মত বিনিময়ের জন্য সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি সোমবার (০২ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পরিদর্শন করেন।

কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন'কে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ন এলাকা সম্পর্কে ধারনা প্রদান করেন।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মোতায়েনরত বিভিন্ন বাহিনীর কমান্ডারদের সাথে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়সমূহ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি চাঁদপুর জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথেও মতবিনিময় করেন।

প্রথমে তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাসহ চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও চাঁদপুর সদর, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে চাঁদপুর আর্মি ক্যাম্পে সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন চাঁদপুর জেলায় কর্তব্যরত সকল পদবীর সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন আইন শৃংখলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের কাংখিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগীতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছর এর অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি চাঁদপুর জেলার মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

চাঁদপুর জেলা পরিদর্শনকালে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এর সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, বিএএম ও ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি সহ ডিভিশন সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০২-২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া