নির্বাচিত হলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেবো : ফরিদগঞ্জে এম এ হান্নান
১৮ এপ্রিল, ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন

  

নির্বাচিত হলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেবো : ফরিদগঞ্জে এম এ হান্নান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০২-২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
নির্বাচিত হলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেবো : ফরিদগঞ্জে এম এ হান্নান
চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান বলেছেন, “অন্যরা পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। কিন্তু আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেব।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এম. এ. হান্নান বলেন, “আমি বিগত ৩০ বছর ধরে ফরিদগঞ্জের প্রায় প্রতিটি পরিবারের ফ্যামিলি কার্ড হয়েই কাজ করে যাচ্ছি। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। শুধু প্রতিশ্রুতি নয়-বছরের পর বছর কৃষকদের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকার কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করেছি।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ফরিদগঞ্জের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়।”

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজ মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, বিএনপি নেতা শফিউল বাশার মুকুল, নজরুল ইসলাম, মো. জাকির, আমানত গাজী, ইউনিয়ন বিএনপি নেতা সফিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০২-২০২৬ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 62 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া