কুমিল্লা এরিয়া কমান্ডার সাথে চাঁদপুরে প্রশাসনের মতবিনিময়
২০ মে, ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কুমিল্লা এরিয়া কমান্ডার সাথে চাঁদপুরে প্রশাসনের মতবিনিময়

অনলাইন ডেস্ক
০৩-০২-২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন
কুমিল্লা এরিয়া কমান্ডার সাথে চাঁদপুরে প্রশাসনের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নাজিম-উদ-দীেলা( এসপিসি এনডিসি, পিএসসি, পিএইচডি) চাঁদপুর জেলা পরিদর্শন করেছেন।

২ ফেব্রুয়ারি (সোমবার) চাঁদপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও সরেজমিনে পরিদর্শন এবং মোতায়েনরত সামরিক সদস্যবৃন্দ ও অসামরিক প্রশাসনের সাথে সমন্বিতভাবে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

এসময় কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন’কে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ন এলাকা সম্পর্কে ধারনা প্রদান করেন।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মোতায়েনরত বিভিন্ন বাহিনীর কমান্ডারদের সাথে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়সমূহ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি চাঁদপুর জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথেও মতবিনিময় করেন।

প্রথমে তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান, লে:কর্নেল মোয়াজ্জেম হোসেন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

পরবর্তীতে চাঁদপুর আর্মি ক্যাম্পে জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন চাঁদপুর জেলায় কর্তব্যরত সকল পদবীর সেনা সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন আইন শৃংখলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের কাংখিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগীতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছর এর অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি চাঁদপুর জেলার মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

চাঁদপুর জেলা পরিদর্শনকালে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এর সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, বিএএম ও ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি সহ ডিভিশন সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ০৩-০২-২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 52 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া