প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা
২৫ মে, ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন

  

প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

অনলাইন ডেস্ক
০৪-০২-২০২৬ ০৩:২৩ পূর্বাহ্ন
প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদা, কিন্তু যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। পরে নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি তিনি।

প্রার্থিতা টিকিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন তানভীর হুদা। পাশাপাশি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নিজের অনুসারী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানান তিনি। গতকাল সোমবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসার মাঠে সংবাদ সম্মেলন করে তানভীর হুদা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তানভীর হুদা বলেন, তিনি নির্বাচনে প্রার্থিতা টিকিয়ে রাখতে সাধ্যমতো চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন, হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা টেকেনি। এ জন্য এবার নির্বাচন করতে পারবেন না। কিন্তু তাঁর দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে এখন থেকে তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মতলব উত্তর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার মজুমদার, জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা তানভীর হুদার মনোনয়নপত্র গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। এরপর হাইকোর্টে নিজের প্রার্থিতার বৈধতা চেয়ে আপিল করেন তানভীর হুদা। কিন্তু তিনি প্রার্থিতা ফিরে পাননি। পরে হাইকোর্টের আদেশ স্থগিত (বাতিল) চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। গত রোববার শুনানি শেষে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন।


অনলাইন ডেস্ক ০৪-০২-২০২৬ ০৩:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 63 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া