চাঁদপুর-২ আসনে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত, সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন
২৫ মে, ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন

  

চাঁদপুর-২ আসনে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত, সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক
০৪-০২-২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন
চাঁদপুর-২ আসনে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত, সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন

চাঁদপুর-২ আসনের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত করে দিয়েছে প্রশাসন।

উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সেনাবাহিনী-বিজিবি-পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও পুলিশ বিএনপির দুই গ্রুপের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এই আসনে বিএনপি নেতা তানভীর হুদা মনোনয়ন পত্র চূড়ান্তভাবে বাতিল ঘোষণার পর মঙ্গলবার বিকালে ছেঙ্গারচর বাজারে ধানের শীষের পক্ষে সমাবেশের ডাক দেন।অপরদিকে, বিএনপির প্রার্থী ড. জালাল আহমেদের নেতাকর্মীরা তা ভন্ডুল করতে একই স্থানে সমাবেশের ডাক দেয়। এতে ছেঙ্গারচর বাজারে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।


অনলাইন ডেস্ক ০৪-০২-২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া