শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৬ ০২:৩০ অপরাহ্ন |
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল দিন ব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ফরিদগঞ্জবাসীর প্রতি আমার আন্তরিক আবেদন—একবারের জন্য হলেও চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি ফরিদগঞ্জের মানুষের সুখ–দুঃখে পাশে থাকতে চাই এবং এই জনপদের উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। অতীতে দলমত নির্বিশেষে ফরিদগঞ্জের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহায়তায় যেভাবে কাজ করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে চাই। আমার কাছে রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের কথা বলা এবং মানুষের অধিকার আদায়ে কাজ করা।
তিনি আরও বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে ফরিদগঞ্জবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য—ব্যক্তিগত লাভ বা ব্যবসা করার জন্য নয়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার একমাত্র শক্তি।”
এদিন তিনি নিজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৃদকালিন্দিয়া, সাহেব গঞ্জ, বর্ডার বাজার, নলগোড়া, মান্দারখিল, কাউনিয়াসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিএনপি নেতা সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, বিএনপি নেতা জাকির হোসেন গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারন সম্পাদক আমিন মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারীসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এম এ হান্নানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া