শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ পৃথক স্থানে একাধিক দফা হামলা চালানো হয়। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে।
রাতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান দাবি করেন, তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এতে তিনি নিজেসহ সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ অনেকে আহত হন।
তিনি দাবি করেন, মোট আহতের সংখ্যা প্রায় ৩০ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি জানান, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া