শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন ......বিশিষ্ট সমাজসেবক - আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন
২০ মে, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন ......বিশিষ্ট সমাজসেবক - আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৫-০২-২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন ......বিশিষ্ট সমাজসেবক - আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন
চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন ......বিশিষ্ট সমাজসেবক - আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

উৎসবমুখর এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা- মুহাম্মদ নূর আজম শরীফ। বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাস।

দুই পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা এমপিভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, প্রথম আলো বন্ধু সভার চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সহ-সভাপতি মাহমুদা খানম, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নেপাল চন্দ্র সাহা, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান, মিশন প্রাইমারি স্কুলের অধ্যক্ষ আইভি হিরা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসকান্দার মির্জা, নাজির আহমেদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বাতেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় উপদেষ্টা দুলাল গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, আমাদের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলাটা খুবই জরুরী। যাদের মধ্যে মানবিকতা এবং দেশপ্রেম জাগ্রত থাকবে। কারণ জীবনে ভালো মানুষ না হলে শুধু একাডেমিক শিক্ষা দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

তিনি বলেন, চাঁদপুর ল্যাবরেটরি স্কুল এই শহরের বুকে একটি আলোর প্রদীপ হয়ে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম গতানুগতিকতার বাইরে কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে পাঠ্য বইয়ের বাইরে সংস্কৃতি চর্চা, ধর্মীয় শিক্ষা এবং ইংলিশ স্পোকেন শেখানো হয়। যা একজন শিক্ষার্থীকে সার্বিকভাবে দক্ষ করে তুলতে পারে। আমরা এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস, ইনচার্জ নাজনীন হোসাইন এবং অভিভাবক সদস্য আশিক বিন রহিম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক অঞ্জন দত্ত, সহকারী শিক্ষক বিথি কর্মকার, নুসরাত জাহান, তানজিলা আকতার, স্মৃতি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০২-২০২৬ ১১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 53 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া