ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর গণসংযোগ
১৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর গণসংযোগ

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৭-০২-২০২৬ ১০:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর গণসংযোগ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন রূপসা জমিদার পরিবারে সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি ধানের শীষের সমর্থনে রূপসা বাজারের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে কেনো তারা ধানের শীষে ভোট প্রদান করবেন তা বলেন। কেনো তিনি বিএনপির পক্ষে নেমেছেন, তার ব্যাখা দেন। তিনি বলেন, এই অঞ্চলে আমর পূর্ব পুরুষরা জমিদার থাকলেও মানুষের সেবা দিয়ে গেছেন। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা মানুষের সেবা দিতে সক্ষম। তাছাড়া পুর্বে শহীদ জিয়া ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মেহেনতি মানুষ ও নারীদের জন্য অনেক কিছু করেছেন। তাই আমি এই বিশ্বাস থেকে মাঠে নেমেছি, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। তাই আমরা ফরিদগঞ্জে তাঁর প্রতিনিধি লায়ন হারুনকে ধানের শীষে বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাবো। যাতে তিনি আমাদের ফরিদগঞ্জবাসীর জন্য কিছু করতে পারেন। এর সাথে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। এসময়ে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক খান,ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৭-০২-২০২৬ ১০:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 45 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া