ফরিদগঞ্জে সাবেক দু এমপি একসাথে ধানেরশীষের পক্ষে গণসংযোগে
১৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সাবেক দু এমপি একসাথে ধানেরশীষের পক্ষে গণসংযোগে

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৭-০২-২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে সাবেক দু এমপি একসাথে ধানেরশীষের পক্ষে গণসংযোগে
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষ বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা এবং এই আসনের বর্তমান বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের আষ্টা এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এসময়ে তারা বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই দলের ইশতেহার ঘোষণা করেছেন। যাতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড . স্বাস্থ্য কার্ডসহ নানা সুবিধার কথা বলা হয়েছে। এদেশের মানুষ আবারো শহীদ জিয়ার আমলের সেই সোনালী দিনে ফিরতে চায়। বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নতি ও স্বাবলম্বি হতে চায়। তাদের একমাত্র উত্তরসুরি তারেক রহমানের পক্ষেই যা করা সম্ভব। ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছেন। ব্যপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে আয়ের পথে নিয়ে যেতে চায়। যাতে আর মানুষ দানখয়রাতের জন্য কারো কাছে যেতে না হয়। আর মনে রাখবেন, আমাদের মার্কা একটা। তা হলো ধানের শীষ। অন্য কোন মার্কা নেই। ধানের শীষে ভোট দিলেই এসব পাওয়া সম্ভব হবে। জেলা যুবদলের সাবেক সদস্য মাহবুব মোশের্দ কচিসহ এসময়ে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৭-০২-২০২৬ ১০:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 45 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া