শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০২-২০২৬ ১১:০৫ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ওলামা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় আহ্বায়ক ড. মো. সলিম উল্যাহ-এর নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শুরুর আগে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারীর সঞ্চালনায় সভায় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাইস হোসেন শিকদার, পরিবেশ বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী মোঃ মামুনুর রশীদ পাটওয়ারী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া