“ইশারা ভাষা শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি সম্ভব” – অতিরিক্ত জেলা প্রশাসক- মো: এরশাদ উদ্দিন
২০ মে, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

“ইশারা ভাষা শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি সম্ভব” – অতিরিক্ত জেলা প্রশাসক- মো: এরশাদ উদ্দিন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৭-০২-২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
“ইশারা ভাষা শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি সম্ভব” – অতিরিক্ত জেলা প্রশাসক- মো: এরশাদ উদ্দিন
বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“ইশারা ভাষা শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি সম্ভব” – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন

চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র, চাঁদপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মো: এরশাদ উদ্দিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অন্যতম কার্যকর মাধ্যম হলো ইশারা ভাষা, যা তাদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, তবে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, বরং এটি একটি ভিন্ন সক্ষমতা—সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের সম্পদে পরিণত হতে পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, ইশারা ভাষা ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব। তিনি সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।

সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক- হ্যাপি আক্তারের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নূর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা. মো: রফিকুল হাসান ফয়সাল, তত্ত্বাবধায়ক- মোহাম্মদ ছায়েদ উদ্দিন এবং সাংস্কৃতিক কর্মী- পি.এম বিল্লাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা- সুমন কুমার নন্দী।

সকালে চাঁদপুর বধির ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর শিশু পরিবারের মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “ইশারা ভাষার ব্যবহার, বাকপ্রতিবন্ধী ব্যক্তির অধিকার” শীর্ষক বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজকরা জানান, দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাধ্যমে সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৭-০২-২০২৬ ১১:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 56 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া