রূপসা উত্তর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণসংযোগে মেহেদী হাসান চৌধুরী
০৭ অক্টোবর, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

  

রূপসা উত্তর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণসংযোগে মেহেদী হাসান চৌধুরী

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৮-০২-২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
রূপসা উত্তর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণসংযোগে মেহেদী হাসান চৌধুরী
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী তথা ধানের শীষের সমর্থনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ) সকালে গণসংযোগকালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। তিনি বলেন, বিএনপির মার্কা ধানের শীষ। এই মার্কার ধারক শহীদ জিয়া, পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান। তিনিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদগঞ্জ আসনের কান্ডারি হিসেবে লায়ন মো. হারুনুর রশিদকে পাঠিয়েছেন। ফলে তিনিই আমাদের প্রতীক ধানের শীষের ধারক ও বাহক। এর বাইরে যারা বিএনপির নাম প্রচার করে, নিজেদের বিএনপি দাবি করে অন্য প্রতীকে ভোট চাইছেন, তারা বিএনপির কেউ না। প্রয়াত বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন। তাই তাঁর দল ও প্রতীক ধানের শীষের সম্মান রক্ষার্থে নিজেরা ধানের শীষে ভোট দিবেন এবং একেক জন ধানের শীষের বাহক হয়ে ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করুন। কিন্তু দলের প্রার্থী না হয়ে যিনি দলের বিপক্ষে কাজ করছেন , তার পক্ষে যারা কাজ করছেন, তারা বিএনপির কেউ না। তাদের কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক ফারুক খান।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৮-০২-২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া