ইসলামী আন্দোলন পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম চায় : অধ্যাপক আশরাফ আলী
১৭ এপ্রিল, ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন

  

ইসলামী আন্দোলন পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম চায় : অধ্যাপক আশরাফ আলী

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৮-০২-২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
ইসলামী আন্দোলন পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম চায় : অধ্যাপক আশরাফ আলী
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন ও প্রতীক হাতপাখার সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বরেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই আমরা প্রমাণ করবো নেতা ও নীতি কি? গত ৫৪ বছরের একটি নির্বাচনেও মানুষের দেয়া ভোটের মুল্য রাখেনি নির্বাচনে বিজয়ী দল ও রাজনীতিবিদরা। সকলেই অনিয়ম দুর্নীতি ও শোসনের রাজনীতি করেছে। কিন্তু ইসলামী আন্দোলন এদেশে পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম চায়, যাতে এদেশের সংখ্যাগরিষ্ট মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্য একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। এতোবছর যারা জনগণের সাথে এবং শাসনের নামে ইসলামের সাতে প্রতারণা করেছে তাদের এবার রুকে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীতে হাতপাখা ভোট দিয়ে প্রমাণ দিন। যেদেশে ৭০ হাজার মাদ্রাসা রয়েছে, ২২ লক্ষ আলেম ওলামার দেশ, তাই এদেশ চলবে ইসলামী আইনেই। এর কোন বিকল্প নেই। একটি কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা পীর সাহেব চরমোনাই। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় দলের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলীআতিকুর রহমান জাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মাকসুদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মাও. মুহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৮-০২-২০২৬ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া