শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-০২-২০২৬ ১০:২৩ অপরাহ্ন |
চাঁদপুর শহরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল মিছিল করেছে পৌর স্বেচ্ছাসেবক দল। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের হাসান আলী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসান আলী মাঠে এসে শেষ হয়।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মনির হোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাউছার হামিদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন আহমেদ কাউছার, নয়ন খান, সাহাদাত হোসেন রুবেল, রাজিব দাস, রাশেদ মাঝি, মো. রফিক, মো. হাবিব, আবু জাফর খানসহ পৌর স্বেচ্ছাসেবক দলের ১৫টি ওয়ার্ডের শতশত নেতা-কর্মী।
মিছিল চলাকালে নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া