ধানেরশীষের বিরোধীরা বিএনপির কেউ না
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ধানেরশীষের বিরোধীরা বিএনপির কেউ না

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৯-০২-২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
ধানেরশীষের বিরোধীরা বিএনপির কেউ না
‎বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোন লোভ লালসার মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন কারাভোগ, ঘুম খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। ইনশাআল্লাহ কোন অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি কে বাংলার মাটি থেকে এক চুল সরাতে পারবে না। তারুণ্যের অহঙ্কার তারেক জিয়ার আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনার সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হোন আপনারা মনে রাখবেন দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে এমন ইতিহাসও রয়েছে। মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রুপে ফিরেছে। মনে রাখবেন, ধানের শীষের বিরোধীতা যারা করে, তারা কখনো বিএনপির লোক হতে পারে না। তাই ১২ ফেব্রুয়ারি বিএনপির মার্কা একটাই, ধানের শীষ। আপনারা আওয়াজ তুলুন, ভোট দেবেন কিসে, ধানের শীষে। আমি তারেক রহমানের পক্ষে আবারো ধানেরশীষ লায়ন হারুনুর রশিদের হাতে তুলে দিচ্ছি। এবার এর মান রাখার দায়িত্ব আপনাদের। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। ‎হাবিব-উন-নবী খান সোহেল আরো বলেন, এ দেশের সৌর শক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জের উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদ। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরীক হোন। সম্মানিত উপস্থিতি আপনাদের অনুরোধ করছি কোন বিভ্রান্তীতে পা রাখবেন না। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমনি তারেক রহমান তেমনি এই সংসদীয় আসনে এমপি লায়ন হারুনুর রশিদ। ‎জনসভায় জেলা বিএনপির সহ সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের নির্বাচনী সমন্বয় শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহনগর উত্তর স্বেচ্ছাসবক দলের সভাপতি ‎শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক স্বেচ্ছাসেবক শেখ ফরিদ হোসাইন, দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম জেড আই জহির, ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আল আমিন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটওয়ারী প্রমুখ।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৯-০২-২০২৬ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া