শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-০২-২০২৬ ১১:২০ অপরাহ্ন |
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার- মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। তিনি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ- মো: নূর হোসেন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ- মোঃ শিবলী সাদিক, ড্যাফোডিল গ্রুপ, ডেপুটি ডিরেক্টর- মোঃ জাফর ইকবাল, তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া