“নিরপেক্ষতা ও সততায় কোনো ছাড় নয়, অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে” চাঁদপুর পুলিশ সুপার
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

“নিরপেক্ষতা ও সততায় কোনো ছাড় নয়, অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে” চাঁদপুর পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
১১-০২-২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
“নিরপেক্ষতা ও সততায় কোনো ছাড় নয়, অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে” চাঁদপুর পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং করেছে চাঁদপুর জেলা পুলিশ।ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও দায়িত্বশীলভাবে মোকাবেলার নির্দেশও দেওয়া হয়।পুলিশ সুপার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানান তিনি।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনলাইন ডেস্ক ১১-০২-২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া