হাইমচরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০২-২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
হাইমচরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনের ভোট গ্রহণের জন্য হাইমচর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সকল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
‎বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।
‎হাইমচর উপজেলায় এবার নির্বাচনে ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য বুধবার নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। বিকেলের মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে।
‎হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অমিত রায় জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০২-২০২৬ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া