ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়ী
১৯ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়ী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০২-২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়ী
চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের ৪টিতেই জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

তাঁর দেওয়া তথ্যমতে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দীন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। এখানে দ্বিতীয় অবস্থানে আছেন এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী এমএ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীক নিয়ে ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। আসনটিতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মোহাম্মদ হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষের প্রার্থী মমিনুল হক ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ড. নেয়ামুল বশির ছাতা প্রতীকের ১১ দলীয় জোট প্রার্থী পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।

বৃহস্পতিবার রাতে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার জানান, জেলার ৫টি আসনে ১২ লাখ ২১ হাজার ৬৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসনটিতে ভোটদানের হার ৫৩ দশমিক ৫ শতাংশ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০২-২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 92 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া