দলীয় মনোনয়ন ও জনসমর্থনে বিজয়, কৃতজ্ঞতা প্রকাশ ড. জালাল উদ্দিনের
১৭ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

দলীয় মনোনয়ন ও জনসমর্থনে বিজয়, কৃতজ্ঞতা প্রকাশ ড. জালাল উদ্দিনের

মিজানুর রহমান
১৪-০২-২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন
দলীয় মনোনয়ন ও জনসমর্থনে বিজয়, কৃতজ্ঞতা প্রকাশ ড. জালাল উদ্দিনের
মতলব উত্তর-দক্ষিণ আসনে ড. জালাল উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। বার্তায় তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণের ভোট ও সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সাধারণ ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের আস্থা ও সমর্থন তার জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করেছে। ড. জালাল উদ্দিন আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ফলেই এই বিজয় অর্জিত হয়েছে। তিনি তার পরিবার, শুভানুধ্যায়ী, বন্ধুবর্গ এবং সমগ্র মতলববাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে আমৃত্যু জনগণের সেবক হিসেবে কবুল করেন এবং জনগণ তার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে পারেন। সবশেষে তিনি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানান।

মিজানুর রহমান ১৪-০২-২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 60 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: à¦†à¦²à¦†à¦®à¦¿à¦¨ ভূঁইয়া