চাঁদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মানিককে জমইয়াতে হিযবুল্লাহর ফুলেল শুভেচ্ছা
১৯ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মানিককে জমইয়াতে হিযবুল্লাহর ফুলেল শুভেচ্ছা

মো. শাহজাহান মিজি
১৩-০২-২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন
চাঁদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মানিককে জমইয়াতে হিযবুল্লাহর ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর সদর-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শেখ ফরিদ আহমেদ মানিক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকেলে সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে সংগঠনের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. ছাইফুদ্দীন খন্দকার, চাঁদপুর শহর শাখা সভাপতি মাওলানা মো. জিয়াউদ্দিন খন্দকার, শহর আইম্মায়ে হিযবুল্লাহ সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. মোশাররফ হোসেন, আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. দ্বীন ইসলাম, পৌর ১৩নং ওয়ার্ড হিযবুল্লাহ সহ-সভাপতি মো. মিজানুর রহমান খান, চাঁদপুর জেলা শাখা যুব হিযবুল্লাহ সদস্য মাওলানা মো. মজিবুর রহমান, ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখা সাবেক সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণকালে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আগত ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। জমইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে চাঁদপুর সদর আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।


মো. শাহজাহান মিজি ১৩-০২-২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 57 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া