বিএনপি নিরঙ্কুশ বিজয়ে ফরিদগঞ্জের রূপসায় শুকরিয়া দোয়া ও মিলাদ
১০ জুন, ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন

  

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে ফরিদগঞ্জের রূপসায় শুকরিয়া দোয়া ও মিলাদ

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
১৩-০২-২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
বিএনপি নিরঙ্কুশ বিজয়ে ফরিদগঞ্জের রূপসায় শুকরিয়া দোয়া ও মিলাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া স্বরূপ ফরিদগঞ্জের রূপসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রূপসা জমিদার বাড়ি জামে মসজিদে বাদজুমা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ গাজী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। দোয়া মিলাদ পরিচালনা করেন জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, জেলা যুবদলের সদস্য ফারুক খান, যুবদল নেতা জহিরুল ইসলাম, রাজু,কাউসার হুসাইন পাশা, শাহাদাত হোসেন সাঈদী শাওনসহ বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি তিনি সুযোগ দেওয়ার কারণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। তাই আসুন ভেদাভেদ ভুলে এক কাতারে থেকে দেশেও জনগণের উন্নয়নে একসাথে কাজ করি।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ১৩-০২-২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 69 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া