শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০২-২০২৬ ০৮:২৫ অপরাহ্ন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল–বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয় মিছিলের পরিবর্তে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হয়েছে। দলের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকায় বিএনপির উদ্যোগে মির্জাপুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের বিজয় এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণে দলের নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো: ফারুক খান, জেলা যুবদলের সহ সভাপতি মো: মিজান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার হামিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মসজিদের বিপুল সংখ্যক মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের রায়ে বিএনপি যে বিজয় অর্জন করেছে, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া