চাঁদপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নারী-শিশুসহ আহত ৫
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন

  

চাঁদপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নারী-শিশুসহ আহত ৫

অনলাইন ডেস্ক
১৪-০২-২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন
চাঁদপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নারী-শিশুসহ আহত ৫

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ৩ নম্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা তিন বছরের এক শিশুকে কুপিয়ে আহত করে। পরে শিশুটির মা জেনিন জান্নাত, আনোয়ার হোসেনসহ কয়েকজনকে রড, রাম দা ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে।

ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, প্রথমে ফরিদগঞ্জ  হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে যাই। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে আমরা চিকিৎসা নিচ্ছি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান, হামলার বিষয়টি থানা পুলিশ ও সেনাক্যাম্পকে জানানোর পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ভুক্তভোগীদেরকে মামলা করার জন্য বলা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ ও সেনাবাহিনী দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্ত পর্যন্ত থানায় লিখিত  অভিযোগ করেনি। ভুক্তভোগী আক্তার হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের জানিয়েছে।


অনলাইন ডেস্ক ১৪-০২-২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 55 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া