কচুয়ায় মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
২৫ মে, ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন

  

কচুয়ায় মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০২-২০২৬ ০৬:০২ অপরাহ্ন
কচুয়ায় মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
চাঁদপুরের কচুয়া উপজেলায় মো. শাকিল নামে এক মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ১৩ ফেব্রুয়ারি রাতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অভিযোগে বলা হয়েছে, কচুয়া উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় ব্রিজসংলগ্ন বিকাশ সাহার পোলট্রি খামারের কাঁচা রাস্তার পাশে শাকিলকে পিটিয়ে হাত-পা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয়। নিহত শাকিল ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং চার কন্যাসন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাকিল কচুয়া যান। রাত আটটার দিকে তিনি দোয়াটি এলাকায় পৌঁছে দোয়াটি বিলে নিজের মাছের প্রকল্প দেখতে যান। প্রকল্প থেকে ফেরার পথে ওই এলাকার বাসিন্দা বিকাশ সাহা, তার কর্মচারী সোহরাব হোসেনসহ আরও সাতজন তাকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মারধর করেন।

একপর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শাকিলকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় নিহত শাকিলের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০২-২০২৬ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 72 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া