মতলবে ধানের শীষের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১৭ এপ্রিল, ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মতলবে ধানের শীষের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মিজানুর রহমান
১৬-০২-২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
মতলবে ধানের শীষের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
চাঁদপুর-২ আসনে (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। তাঁর বিজয় উপলক্ষে শুক্রবার রাতে মতলব দক্ষিণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশের আয়োজন করে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। নির্বাচনের ফলাফল অনুযায়ী, মতলব উত্তর উপজেলার ৯৮টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৫৭টি কেন্দ্রে ড. মো. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোট সমর্থিত এলডিপি মনোনীত মো. বিল্লাল হোসেন ছাতা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। এতে ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ড. জালাল উদ্দিন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার। সভায় বিজয়ী প্রার্থীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, মতলব পৌরসভার সাবেক মেয়র এবং ড. জালাল উদ্দিনের নির্বাচনী চিফ এজেন্ট এনামুল হক বাদল। বক্তব্যের শুরুতে তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মা-বোনসহ সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের প্রতিও ড. মো. জালাল উদ্দিন এমপির পক্ষ থেকে ধন্যবাদ জানান এনামুল হক বাদল। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় মনোনয়ন দিয়ে যে আস্থা রাখা হয়েছিল, তা রক্ষা করতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১৬-০২-২০২৬ ০১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: à¦†à¦²à¦†à¦®à¦¿à¦¨ ভূঁইয়া