শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০২-২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন |
চাঁদপুর-১ কচুয়া আসনে ৪ জন, চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে ৬ জন, চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে ৫ জন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ৫ জন ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ৫ জনসহ মোট ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী এই শর্ত পূরণ করতে পারেননি। জেলায় ৫০ হাজারের উপরে ভোট পেয়েছেন ১১ প্রার্থী। বাকী ২৫ জন ১৫ হাজারের নিচে পেয়েছেন ভোট।
চাঁদপুর-১ কচুয়া আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী আ.ন.ম. এহসানুল হক মিলন (১,৩৩,০৩২)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ (৭০,৩৬৮)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন-গণফোরামের আজাদ হোসেন (৩২৯), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন (৪৩৭১), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন (২১৭) ও জাতীয় পার্টির হাবিব খান (৬৫২)।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া