পুরাণ বাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি: ৩০ টাকা জরিমানা
১৯ মে, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পুরাণ বাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি: ৩০ টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৬-০২-২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
পুরাণ বাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি: ৩০ টাকা জরিমানা
চাঁদপুরের পুরাণ বাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের প্যাকেট ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পুরাণ বাজারের আড়ত পট্টি এলাকায় অভিযান চালিয়ে ‘কার্তিক সাহা স্টোর’ নামের ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি পুরাতন ও নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে সতেজ দেখানোর চেষ্টা করছিল। এছাড়া তারা কোনো অনুমোদন ছাড়াই বিদেশি ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে খেজুর বাজারজাত করে আসছিল।

অভিযানকালে জব্দ করা বিপুল পরিমাণ পচা খেজুর ও নকল প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরণের কাজ না করার অঙ্গীকার করেছে।

অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। বাজার তদারকি ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০২-২০২৬ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া