চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন
১৬ এপ্রিল, ২০২৬ ০৪:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০২-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন

শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেছে তরুণীরা। পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরছে কাচের চুড়ি। 

চাঁদপুরে বসন্ত বরন উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে লাল হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ী এর সদস্য নারী উদ্যোক্তাগন বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন – পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০২-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 83 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া