শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০২-২০২৬ ০৫:০৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলা সদর আলগী বাজারে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. আলী হোসাইন, যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম পাটওয়ারী।
মিছিলটি আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় এই স্বাগতম মিছিলে আলেম-ওলামাগণ, ব্যবসায়ী, রাজনীতির ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া