শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৯-০২-২০২৬ ০৯:০৯ অপরাহ্ন |
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজানে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের তৃতীয় তলায় মাদ্রাসার এতিম শিশু ও মুসল্লিদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অ্যাডভোকেট সেলিম আকবরের পিতা-মাতা সহ সমগ্র মুসলিম উম্মাহর রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক- হাজী আশ্রাফ বাবু, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক- মমিনুর রহমান মিন্টু, হাফেজ মাওলানা ইসহাক, হাফেজ ইব্রাহিম খলিলসহ মাদ্রাসার এতিম শিশু ও এলাকার মুসল্লিবৃন্দ।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া