প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মতলবের কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটোয়ারী
২৪ মে, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

  

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মতলবের কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটোয়ারী

মিজানুর রহমান
২২-০২-২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মতলবের কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটোয়ারী
মতলবের কৃতি সন্তান মো. আব্দুস সাত্তার পাটোয়ারী প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাঁর এ নিয়োগে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এবং জাতীয়তাবাদী ছাত্রদল এর সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতনভোগী হিসেবে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। এ নিয়োগকে মতলববাসী এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

মিজানুর রহমান ২২-০২-২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া