শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২১-০২-২০২৬ ০৪:০২ অপরাহ্ন |
মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা ভাষা শহীদদের আত্মত্যাগের ফল: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি.....
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য- শেখ ফরিদ আহমেদ বলেন, ৭৪ বছর যাবত আমরা মাতৃভাষা দিবস পালন করে আসছি। ৭৪ বছর আগে একুশে ফেব্রুয়ারীর এই দিনে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে রাজপথে প্রাণ দিয়েছিলেন রফিক,সালাম, বরকত,জব্বার সহ আরো অনেকে। তাদের আত্নহত্যাগের বিনিময়ে আমরা এই ৭৪ বছর ভয়ভীতিহীন ভাবে এই দিবসটি উদযাপন করে আসছি এবং মায়ের ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের ইতিহাস যাতে হারিয়ে না যায় সেজন্য পাঠ্যপুস্তকে কমপক্ষে একটি শ্রেণিতে তাদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে ইতিহাস আর বিকৃত করার সুযোগ থাকবে না। অন্যান্য ভাষার আগে বাংলাকে ধারণ করার আহ্বান জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক- নাজমুল ইসলাম সরকার বলেন, একুশ মানে মাথা নোয়াবার নয়। একুশ মানে চির উন্নত মম শীর। ভাষা শহীদদের ইতিহাস ধারণ করে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই শহীদদের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মান করা সম্ভব হবে। শহীদরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে মাতৃভাষা উপহার দিয়ে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার- মো: রবিউল হাসান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর যেখানে এখনো বাংলা ভাষাকে পুরোপুরি লালন করেন না, সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। জীবন দিয়ে অর্জিত ভাষার মর্যাদা সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব। দেশপ্রেম ঈমানের অঙ্গ, শহীদরা জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না। ২১ শে ফেব্রুয়ারী, ১৬ ই ডিসেম্বর, ২৬ মার্চসহ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, তাদেরকে প্রশাসনিক ও রাষ্ট্রীয়ভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে আমাদের শহীদ মিনার, স্মৃতিসৌধ গুড়িয়ে দিতো। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মো: নাজমুল হুদা ও সরকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা- মোসাম্মৎ হ্যাপি আক্তারের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য- শেখ ফরিদ আহমেদ মানিক (এমপি), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট- মো: নাজমুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার- মো: রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মো: এরশাদ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)- নাজমুন নাহার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক- অ্যাড. সলিমুল্লাহ সেলিম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক- মো: মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি- সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা- মুজিবুর রহমান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- এস. এম. এন. জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি- সোহেল রুশদী, সাহিত্য একাডেমি চাঁদপুর এর মহাপরিচালক- কাদের পলাশ সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া