একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন লিটল স্কলার্স হাইস্কুলের
১৬ এপ্রিল, ২০২৬ ০৪:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন লিটল স্কলার্স হাইস্কুলের

মিজানুর রহমান
২২-০২-২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন
একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন লিটল স্কলার্স হাইস্কুলের
একুশের প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাইস্কুল। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে মতলব সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডে-কেয়ার হাইস্কুলটি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাহী পরিচালক মাহমুদ হাসান জুয়েল,পরিচালক ও দিঘলদী এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খাঁন, পরিচালক(অর্থ) ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রোটা. সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, মো. আল-আমিন ভূঁইয়া, প্রবীর সাহা, মো. মাইনউদ্দিন, মাওলানা আবু বকর সিদ্দিক, মো. জয়নাল, আব্দুল্লাহ আল-মামুন, মো. আরিফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া বলেন, জাতির সূর্য সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্র ভাষা বাংলা পেয়েছি। ১৯৫২ সালের এইদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন সালাম,বরকত,জব্বর,শফিক,রফিকসহ হাজারো মানুষ। একুশ এখন আমাদের গৌরব ও মর্যাদার প্রতীক।

মিজানুর রহমান ২২-০২-২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 79 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া