কচুয়ায় চাঁদপুরে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
০১ মে, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় চাঁদপুরে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০২-২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
কচুয়ায় চাঁদপুরে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০২-২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া